ভাস্বর রুজ
তুমি প্রজাপতির সৌন্দর্যে
ঝলসে দাও নিজেকে।
চারপাশে তিমির গহন।
তিমির হনন তোমারই কাজ।
আজ তোমাতেই জন্ম
আগামীকালের । এবং--
আগামীকাল পরের কালের।
এভাবেই -
চেতনিক উত্থান হোক সত্তায়।
জ্ঞানালোকে পূর্ণ হও।
সৃষ্টি সজ্জায় সজ্জিত হও।
অন্ধকার কুয়াশা কেটে যাক।
উদ্ভাসিত হোক আনন্দঘন
জীবনের স্বরূপ।
প্রজাপতির সৌন্দর্যে
ঝলসে দাও তোমাকে।
- সোসিও প্ল্যান কালচার অর্গানাইজেশন (SPCO)ট্রাস্ট এর মুখপত্র -
সম্পাদক: মোঃ মিনারুল হক
সত্বাধিকার: SPCO ট্রাস্ট
নামলিপি ও প্রচ্ছদ চিত্র: হিমাদ্রী শেখর মজুমদার
সম্পাদকীয় দপ্তর:
ডিহিপাড়া, আষাঢ়িয়াদহ, লালগোলা, মুর্শিদাবাদ
পিন: ৭৪২১৪৮
spcomsd21@gmail.com